গুরুদাসপুরে কামারপাড়া সড়কে পড়ে থাকা গাছ দ্রুত অপসারণের নির্দেশ

25 July 2026, 10:33:40

শরিফ ইসলাম,নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলার কামারপাড়া সড়কের ওপর পড়ে থাকা গাছ দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন গুরুদাসপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

জনসাধারণের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তিনি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত গাছটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশনা দেন।

এ সময় তিনি সড়কে চলাচলকারী মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।