নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত
সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একাধিক স্থানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে (১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) উপজেলার নবীনগর সদর, শ্যামগ্রাম, ভোলাচং, বিটঘরসহ একাধিক স্থানে এ রথটি পালিত হয়েছে।
এ সময় পুণ্যার্থীদের ঢল আর ঢাক-ঢোল, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
ইসকন মন্দির অধ্যক্ষ শ্রী দিলিপ দাস জানান, সুন্দর ও আড়ম্বরপূর্ণ পরিবেশে রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা রথ যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রভুর দর্শন লাভ করেছেন।
প্রদিপ বিশ্বাস জানান, এবারের রথ যাত্রায় ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নবীনগর সদর ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে এ রথ যাত্রাটি অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
