মা তার প্রতিবন্ধী ছেলের জন্য হুইল চেয়ার গ্রহণ করলো

17 July 2026, 11:40:15

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ জুলাই ২০২৬ :

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাফিজ আহমেদের একান্ত তত্ত্বাবধানে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শাহ জাবের আহমেদ শাহীনের উপস্থিতিতে এবং ব্যবসায়ী ও সমাজসেবী সেলিম হকের একান্ত সহযোগিতায় এক প্রতিবন্ধী ছেলের জন্য হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার শ্রীমঙ্গল শহরের গুহরোডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উক্ত হুইল চেয়ার গ্রহণ করেছেন অসহায় ওই প্রতিবন্ধী ছেলের মা।

দেশি-বিদেশি / প্রবাসী দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ যোগাযোগ করেও সংগ্রহে ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাফিজ আহমেদের উদ্যোগে শেষ পর্যন্ত এ অসহায় প্রতিবন্ধী ছেলের জন্য হুইল চেয়ার সংগ্রহ করায় সফল হন বলে জানা গেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।