নেপালের কমিউনিষ্ট পার্টি নেতার সাথে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতির সৌজন্য সাক্ষাৎ

16 July 2026, 1:50:41

দেওয়ান মাসুকুর রহমান,নিজস্ব প্রতিবেদক | ১৫ জুলাই ২০২৬ :

নেপালের কমিউনিষ্ট পার্টির কো-কনভেনর ও সাবেক প্রধানমন্ত্রী কমরেড মাধব কুমার নেপালের সাথে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক,ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান বনানীর একটি হোটেলে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সৌজন্য সাক্ষাতে দুই দেশের ভ্রাতৃপ্রতিম পার্টি দ্বয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়াবলি নিয়ে সংক্ষিপ্ত বৈঠক এবং মতবিনিময় করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।