দিনাজপুরে বিজিবি’র অভিযানে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ
দিনাজপুর, ১৪ জুলাই ২০২৬: ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ফুলবাড়ী ব্যাটালিয়নের দাইনুর, সুন্দরা বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প এবং তপসী স্থায়ী পোস্ট পৃথকভাবে চারটি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩,০৩০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের সিজার মূল্য তিন লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট আসামীদের আটকের কার্যক্রমও চলমান থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
