পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই
স্টাফ রিপোর্টার,ঢাকা:
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঢাকার কেন্দ্রীয় পার্টি অফিস থেকে শুরু করে গ্রাম অঞ্চলের চায়ের দোকান পর্যন্ত সরব স্থানীয় নির্বাচন গুলো নিয়ে। এরই মাঝে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচন, পৌর নির্বাচন ও ইউপি নির্বাচনে আলাদাভাবে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। ঠিক এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভা নির্বাচন’কে সামনে রেখে সম্ভাব্যপ্রার্থীরা এখন থেকেই জোরালোভাবে রাজনৈতিক কর্মকাণ্ড সহ সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে সক্রিয়ভাবে উপস্থাপন করছে।
খোকসা উপজেলা কুষ্টিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলায় অবস্থিত খোকসা পৌরসভা। পূর্ণাঙ্গ পৌরসভা হিসাবে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় খোকসা পৌরসভা। এরপর থেকেই অনেকেই পৌর মেয়র হিসেবে নির্বাচিত হয়েছে তবে স্থানীয় জনগণের দাবি খোকসা পৌরসভা প্রতিষ্ঠার এত বছর পার হলেও এখনো অনেক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত পৌর এলাকার জনগণ।
তবে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে খোকসা পৌর এলাকা সহ তার আশপাশের সাধারণ জনগণের মাঝে আলোচনা সৃষ্টি হয়েছে রিপন হোসেন নামে এক বিএনপি নেতাকে নিয়ে। রিপন হোসেন খোকসা পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরেও তার আরো পরিচয় হলো তিনি একজন স্বনামধন্য ব্যবসায়িক, ক্রিয়া সংগঠক ও সমাজসেবক।
রিপন হোসেন’কে নিয়ে সাধারণ জনগণের মাঝে এত আলোচনা কারণ হিসেবে জানা যায়, রিপন হোসেন তার এলাকা সহ আশপাশের এলাকার সাধারণ জনগণের বিভিন্ন দুঃখ-দুর্দশাই তাদের পাশে দাঁড়ান, এলাকার উন্নয়নে নিজের সমর্থ্য অনুযায়ী সহযোগিতা এবং উন্নয়নের বিষয়ে সরব ভূমিকা পালন, পৌর এলাকার জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে বিভিন্ন কাজ করা, যুব-সমাজকে নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন সহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করায় পৌর এলাকাসহ তার আশপাশের এলাকায় তাকে নিয়ে এত আলোচনা।
ইতিমধ্যে রিপন হোসেন বিভিন্ন কর্মকান্ডে প্রশংসিত হয়েছে তার পৌর এলাকার নাগরিকদের কাছ থেকে। তার উল্লেখযোগ্য কিছু কর্মকাণ্ডের মধ্যে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত রোগীদের খোঁজখবর নেওয়া, রোগীদের খাবার মান ঠিক আছে কিনা তার তদারকি করা, খোকসা পল্লী বিদ্যুৎ অফিসে লাগামহীন দুর্নীতির প্রতিবাদ সহ একাধিক কর্মকান্ড।
আসন্ন খোকসা পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী থাকলেও বর্তমান প্রেক্ষাপটে পৌর এলাকার সাধারণ জনগণের কাছে রিপন হোসেন আছে সবার শীর্ষে এমনটি দাবি করেন খোকসা পৌর বিএনপি’র কিছু নেতা ও সাধারণ জনগণের একাংশ।
এ বিষয়ে রিপন হোসেন এর সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি একজন সাধারন মানুষ, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশনায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনা অনুসরণ করে রাজনীতি করি। আমি মেয়র বা কোন রাজনৈতিক নেতা হতে আসেনি, আমি আমার এলাকার মানুষের বন্ধু হতে এসেছি, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই এলাকার মানুষের সেবা করে আসছি এবং ভবিষ্যতেও করব। এলাকার মানুষ যদি আমাকে যোগ্য মনে করে তাহলে তারা আমাকে জনপ্রতিনিধি বানাবে এটি তাদের বিষয়। কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমি পৌর মেয়র নয়,সবার বন্ধু হতে চাই ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন আমাদের ভালো কিছু হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
