সালথা উপজেলা উলামা ঐক্য পরিষদের পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে

11 July 2026, 10:59:26

মোঃ আব্দুল্লাহ আল মামুন, সালথা উপজেলা প্রতিনিধিঃ

২০২৬ ইং ৯ জুলাই রোজ বৃহস্পতিবার সময় সকাল ৯ ঘটিকায় স্থান পুরুরা মাদ্রাসায় অনুষ্ঠিত সালথা উপজেলা উলামা ঐক্য পরিষদের কমিটি পূর্নাঙ্গ নবায়ন করা হয় হাফেজ মোস্তফা কামাল এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা মন্ডালীর সদস্য প্রধান উপদেষ্টা আল্লামা মুফতি রেজাউল ইসলাম সাহেব প্রধান অতিথি আল্লামা লিয়াকত আলী সাহেব সালথা উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা রবিউল ইসলাম সালথা উপজেলা ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীল মাও মাহমুদুল হাসান ফুকরা দারুস সুন্নাহ মাদ্রাসার জিম্মাদার মাওলানা আজিজুল হক প্রমুখ

এছাড়া ও সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নে থেকে আগত আলেম উলামা মসজিদের ইমাম সাহেব গন উপস্থিত ছিলেন

উপস্থিত সালথা উলামা ঐক্য পরিষদের কমিটির প্রধান উপদেষ্টা আল্লামা রেজাউল ইসলাম বলেন বর্তমান দেশের অবস্থার দিকে লক্ষ্য করলে দেখা যায় দ্বীনের মারকাজ মাদ্রাসা ও মসজিদ ষড়যন্ত্রের শিকার এমত অবস্থায় উলামায় কেরাম গণ ঐক্যবদ্ধ থাকার জন্য সালথা উপজেলা উলামা ঐক্য পরিষদ ও মাদ্রাসা সংরক্ষণ কমিটি ( যাহা একটি অরাজনৈতিক সংগঠন ) তাই সকল উলামা ও আইম্মায়ে মাসাজিদ গণ কে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান

সালথা উপজেলা উলামা ঐক্য পরিষদ ও মাদ্রাসা সংরক্ষণ কমিটি
সভাপতি মাওলানা নিজামুদ্দীন বিন জহুরুল হক সাহেব মুহতামিম পুরুরা মাদ্রাসা সালথা, ফরিদপুর
সাধারণ সম্পাদক মাওলানা আবুল হুসাইন মুহতামিম কাঠিয়ার গট্টি মাদ্রাসা
সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহীম সাহেব
বালিয়া গট্টি মাদ্রাসা
প্রচার সম্পাদক মুফতি আবুল খায়ের দারুল কুরআন মাদ্রাসা গোপালিয়া

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।