পবিত্র ওমরা হজে যাচ্ছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন

11 July 2026, 4:02:44

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আগামী রোববার (১২ জুলাই ২০২৬) সকালে পবিত্র ওমরা হজ পালন উপলক্ষে সৌদি আরবের উদ্দেশে শ্রীমঙ্গল ত্যাগ করবেন।

ধর্মীয় এই সফরকে কেন্দ্র করে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যবৃন্দ, কর্মরত সাংবাদিক, সহকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। তিনি যেন সুস্থভাবে পবিত্র ওমরা পালন শেষে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন এবং মহান আল্লাহ তাঁর ইবাদত কবুল করেন—এ জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।