উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ

2 July 2026, 6:33:08

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:

উপকূলীয় অঞ্চল ও সুন্দরবন সংলগ্ন এলাকায় মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন মানবিক সংগঠন ‘সম্মিলিত সেবা টীম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খুলনার কয়রা সদর ইউনিয়নে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। “সমসাময়িক ও দুর্যোগকালীন সমস্যায় দুঃস্থ মানবতার পাশে আমরা ১০০ জন”—এই স্লোগানকে সামনে রেখে গঠিত সংগঠনটির প্রাথমিক লক্ষ্য ১০০ জন সদস্য নিয়ে একটি শক্তিশালী মানবিক প্ল্যাটফর্ম তৈরি করা।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বেদকাশী কলেজিয়েট স্কুলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আকবার আলী শেখ-কে আগামী ছয় মাসের জন্য সংগঠনের প্রধান পরিচালক নির্বাচিত করা হয়।

এছাড়া পরিচালক হিসেবে মনোনীত হন মাওলানা আব্দুর রহিম। নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পান শরীফ তোহা, নুর হাসান, আসির ফয়সাল আলিফ, শেখ মুজাহিদুল ইসলাম, মুহা জাহাঙ্গীর হোসেন, ফজলে রাব্বি এবং মু. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ, দারিদ্র্য ও বিভিন্ন সামাজিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং দুর্যোগকালীন জরুরি সহায়তা প্রদানের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করবে ‘সম্মিলিত সেবা টীম’।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবার মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে উপকূল ও সুন্দরবন এলাকার মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে এই সংগঠন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।