রামগঞ্জে ৪০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ বাদশা (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশের একটি চৌকির দল বৃহস্পতিবার গভীর রাতে রামগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড বাঁশঘর গ্রামের হরিসভার পিছনে কার্তিক চন্দ্রের বাড়ির টিনশেড ঘরের ভিতর থেকে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক (২৫) প্রকাশ বাদশা কে হাতেনাতে আটক করে।তার বাবার নাম মোঃ আবু আহমেদ।
এলাকাবাসী জানান, বাদশা দীর্ঘদিন যাবত এলাকায় মদ গাঁজা এবং ইয়াবার ব্যবসা করে আসছে। গ্রেপ্তার হওয়ার পর সে ফিরে এসে আবার একই ব্যবসা শুরু করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা সহ আবু বকর সিদ্দিক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে কোর্টে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
