দিনাজপুরের বিরামপুরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

2 July 2026, 7:55:23

মোঃ নয়ন মিয়া দিনাজপুর, জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সমাজের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী পরিবার ও শিক্ষার্থীদের সহায়তায় এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১লা জুলাই ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুন। অনুষ্ঠানে বিরামপুর উপজেলার দুস্থ, অসহায়,প্রতিবন্ধী ব্যক্তি,আদিবাসী পরিবার,আদিবাসী শিক্ষার্থী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে এককালীন সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। একইসঙ্গে বিরামপুর,হাকিমপুর,ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার বেসরকারি এতিমখানা ও আশ্রমের জন্য ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মি. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিরামপুর পৌর বিএনপির সভাপতি মোঃ হুমাউন কবীর, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করীম রেজু, সহ স্হানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে আয়োজকরা আরও জানান,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন,শিক্ষা, চিকিৎসা ও মৌলিক চাহিদা পূরণে সহায়তা করার লক্ষ্যেই এ অনুদান প্রদান করা হয়েছে। এ ধরনের সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। অনুষ্ঠানে স্থানীয় জন প্রতিনিধি,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সমাজসেবক,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা বলেন,সরকারি এই মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশার আলো হয়ে উঠবে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র পরিবার,আদিবাসী জনগোষ্ঠী এবং মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা তাদের শিক্ষা,চিকিৎসা ও দৈনন্দিন জীবনের নানা প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।