বটিয়াঘাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর আলোচনা সভা অনুষ্ঠিত
রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তররের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় | উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ খুলনার খামার বাড়ীর জেলা প্রশিক্ষক কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ আব্দুস সালাম, এমপির প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুল ইসলাম খান জনি | স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক | অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মাসুদুর রহমান,যুব উন্নয়ন অফিসার আবু বকর মোল্লা,পল্লী উন্নয়ন অফিসার সুলতানা নাসরীন সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ | বক্তব্য রাখেন বন্দনা রায়,সুজিত কুমার প্রমুখ | উপস্থিত অতিথিবৃন্দ পার্টনার ফিল্ড স্কুল আয়োজিত স্টল সমূহ পরিদর্শন করেন| বক্তরা কৃষকদের উৎপদিত ফসল নিরাপদ খাদ্য তালিকা সম্মত করে বাজারজাত করণের উপর গুরুত্ব আরোপ করেন |
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
