সুন্দরগঞ্জে ৫২ পিস ইয়াবা ও নগত টাকাসহ যুবক গ্রেফতার

29 June 2026, 7:04:08

খায়রুল আলম নয়ন, ( বিশেষ) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগত ২৭ হাজার ৪৩০ টাকা সহ এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ফিরোজ কবির নিরব (১৮)। তিনি উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ জুন) দিবাগতে রাতে ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ ধাপাচিলা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। অভিযানে ফিরোজ কবির নিরবের বসতবাড়ির পূর্ব পাশে একটি খড়ের ঘরের দক্ষিণ দিকের পুরোনো কাঠের র‍্যাক থেকে বিশেষভাবে মোড়ানো ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, গ্রেফতারকৃত যুবকসহ আরও কয়েকজন মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।