মৌলভীবাজারে ক্যাডেট এএসআই পদে নিয়োগ কার্যক্রম শুরু

28 June 2026, 6:30:14

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজারঃ

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা (জুন-২০২৬) এর কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার (২৭ জুন ২০২৬) এ কার্যক্রম শুরু হয়।

সকাল ০৮ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মো. মনিরুল ইসলাম।

নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের দক্ষ তত্ত্বাবধানে প্রথম দিনের কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পরদিন অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষার প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব তানভীর আহমদ, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স; নিয়োগ বোর্ডের সদস্য জনাব রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ এবং জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট।

আরও উপস্থিত ছিলেন জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জনাব আবুল খয়ের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার(শ্রীমঙ্গল সার্কেল), মৌলভীবাজার; ডা. শুভ্র তুষার সিংহ, মেডিকেল অফিসার, মৌলভীবাজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আগামীকাল ২৮ জুন ২০২৬ খ্রি. সকাল ৮টা থেকে নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনের কার্যক্রম- শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।