মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত

28 June 2026, 6:09:40

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রাবাসে নিহত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ৮ম শ্রেনির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর ১২ দিন পর আজ (২৭ জুন) শনিবার সকালে একাডেমি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করেছে। এর পূর্বে কর্তৃপক্ষ মেহেদী আত্নহত্যা করেছে বলে তার মা,বাবা কোন দুঃখ প্রকাশ করেনি,কোন খোঁজ খবরও নেননি এবং জানাযায়ও অংশ গ্রহন করেনি। পরবর্তীতে হত্যার ঘটনা প্রকাশ ও মেহেদীর বাবা হত্যা মামলা দায়ের করার পর,লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম খোঁজ খবর না নেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করার পর কর্তৃপক্ষ আজ আনুষ্ঠানিক ভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করে।
উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়ায় শরিক ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আস শামস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেনে,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও একাডেমির শত শত শিক্ষার্থী।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।