বটিয়াঘাটার চক্রাখালীতে অম্বুবাচী ও ফুটবল বিশ্বকাপ- ২০২৬ উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ ও প্রীতিভোজ অনুষ্ঠিত

27 June 2026, 5:04:09

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের চক্রাখালীতে শত শত বছরের গ্ৰামবাংলার প্রাচীন ঐতিহ্য অম্বুবাচী (আমাবতী) ও ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ ও প্রীতিভোজ অনুষ্ঠান ২৬ জুন শুক্রবার বিকালে স্থানীয় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । উক্ত খেলায় আর্জেন্টিনা সমর্থক ফুটবল একাদশ বনাম ব্রাজিল সমর্থক ফুটবল একাদশ অংশগ্রহণ করেন । এসময় খেলাটি উপভোগ করেন বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের অবঃ অধ্যক্ষ অমিতেষ দাস, বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের অবঃ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার মল্লিক, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,জলমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, অবঃ অধ্যাপক দেবপ্রসাদ টিকাদার,প্রভাষক অশোক কুমার টিকাদার,ফরেষ্ট কর্মচারী বিজয় কৃষ্ণ টিকাদার,অবঃ প্রধান শিক্ষক অন্নদা শংকর মল্লিক, পংকোজ মল্লিক,অবঃপ্রাপ্ত শিক্ষক দেবাশীষ বিশ্বাস, অরবিন্দু মহলদার, অসীম বাছাড়,জলমা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক, অসীম অধিকারী, আই ভিশন রুইদাস, বিশ্বজিৎ রায় । খেলাটি পরিচালনা করেন অসীম কুমার এবং খেলাটি ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ মোঃ শহিদুল ইসলাম । খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয় । খেলাটি শত শত দর্শক উপভোগ করেন ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।