গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পাতা খেলা অনুষ্ঠিত

27 June 2026, 4:58:45

মোঃ খায়রুল আলম নয়ন, (বিশেষ) প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়ন এর ছাপড়হাটী এস,সি উচ্চ বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৬ জুন বিকাল ৫:১৩ মিনিটে ছাপড়হাটী এস,সি উচ্চ বিদ্যালয় মাঠে ৬ টি দলের অংশ গ্রহণে পাতা খেলা অনুষ্ঠিত হয়।
পাতা খেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসবের আমেজ জমে তৈরি হয়।বিভিন্ন এলাকা থেকে আশা তান্ত্রিকেরা তাদের মন্ত্র শক্তি দ্বারা পাতারুপি মানুষকে মাঠের মাঝ থেকে টানাটানি করে প্রতিযোগিতা করতে থাকেন। প্রতিযোগিতায় যার পয়েন্ট সবচেয়ে বেশি হয় তাকে বিজয়ী ঘোষণা করা হয়।বিজয়ী দলকে ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও রানার্সআপ দল কে অডিও মোবাইল সেট পুরস্কার বিতরণ করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।