সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে সচেতনতামূলক বৈঠক
দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ জুন ২০২৬ :
সীমান্তে অনুপ্রবেশ কিংবা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইন প্রতিরোধে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে একটি সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, সিন্দুরখান বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সিন্দুরখান ইউপি’র সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সকলকে সচেতন করা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পুশ ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব হবে মর্মে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
