ঘরে মিলল গাঁজা-ইয়াবা, বাগেরহাটে গ্রেপ্তার মাদক কারবারি
বাগেরহাট প্রতিনিধি:
মাদকবিরোধী অভিযানে বাগেরহাট সদর উপজেলার কররী গ্রাম থেকে দুই কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মোতাহার মোড়ল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি কররী গ্রামের বাসিন্দা এবং মাহাতাব মোড়লের ছেলে।
ডিএনসি জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে গাঁজা ও ইয়াবার মজুদ পাওয়া যায়। পরে তাকে আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলার পরবর্তী কার্যক্রম বাগেরহাট সদর মডেল থানার মাধ্যমে পরিচালিত হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
