মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম
দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
সোমবার (২২ জুন ২০২৬ খ্রি.) বিকেল ৩:০০ ঘটিকা হতে সন্ধ্যা ৭:০০ ঘটিকা পর্যন্ত সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব ড. মো: জিল্লুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার সকল থানায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট পরিচালনা করা হয়।
উক্ত কার্যক্রমের মাধ্যমে পুলিশ সদস্যদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, দ্রুত মোতায়েন সক্ষমতা এবং সমন্বিত অপারেশনাল দক্ষতা যাচাই করা হয়। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় হেলমেট ও রেজিষ্ট্রেশনবিহীন গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়মে যানবাহন আটক ও জরিমানা করা হয়।
এছাড়া জেলায় মাদক, কিশোর গ্যাং ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শ্রীমঙ্গলে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম
সোমবার (২২ জুন ২০২৬) বিকেল ৪টা হতে সন্ধ্যা ৭:০০ ঘটিকা পর্যন্ত সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব ড. মো: জিল্লুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সহ সকল থানায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল থানা থেকে শুরু করে শহরের স্টেশন রোড, ভানুগাছ রোডসহ প্রধান সড়কে এ কার্যক্রম পরিচালিত হয়। এ ড্রিল ও চেকপোস্ট পরিচালনায় এএসপি সার্কেল ওয়াহিদুজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক নেতৃত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট (amarsylhet24.com)-এর সম্পাদক মো. আনিসুল ইসলাম আশরাফী সহ গণমাধ্যমের প্রতিনিধিরা।
এএসপি সার্কেল ওয়াহিদুজ্জামান রাজু জানান, উক্ত কার্যক্রমের মাধ্যমে পুলিশ সদস্যদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, দ্রুত মোতায়েন সক্ষমতা এবং সমন্বিত অপারেশনাল দক্ষতা যাচাই করা হয়। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় হেলমেট ও রেজিষ্ট্রেশনবিহীন গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়মে যানবাহন আটক ও জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, শ্রীমঙ্গলে মাদক, কিশোর গ্যাং ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে শ্রীমঙ্গল থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
