ফুলবাড়িতে কৃষকদের মাঝে বিজ ও কীটনাশক বিতরণ

23 June 2026, 3:38:34

মোঃ শাহজামাল শাওন, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি :

২০২৫-২৬ অর্থবছরে কৃষির পূর্ণবাসন খাতে প্রণোদনা কর্মসূচির আওতায় মরিচ বীজ (হাইব্রিড) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, স্যার ও কীটনাশক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ শে জুন রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় এ বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসমিনের সভাপতিত্বে উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ,সার ও কীটনাশক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আলামিন,ফুলবাড়ী সদর ইউনিয়ন জামাতের মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।