রামগঞ্জে স্কুল ছাত্র মেহেদী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ দুই আসামী গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমদ ভূইয়া একাডেমীর ৮ম শ্রেনির ছাত্র চাঞ্চল্যকর মেহেদী হত্যা মামলায় আবাসিক হল সুপারসহ (পরবর্তীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ) দুই সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা। পুলিশ। সোমবার (২২ জুন ২০২৬) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রামগঞ্জ থানার মামলা নং-১৩/১০৪, তারিখ ১৮ জুন ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪/১০৯ ধারায় দায়েরকৃত মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. শরীফুল ইসলাম (৪৮), পিতা মৃত গোলাম কিবরিয়া, মাতা নুর মহল। তিনি ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ও আবাসিক হল সুপার হিসেবে কর্মরত ছিলেন (বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে) । তার স্থায়ী ঠিকানা পঞ্চগড় জেলার বোদা থানার ইসলামবাগ এলাকায় হলেও বর্তমানে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের উদয়পুর এলাকায় বসবাস করছেন।মামলার অপর আসামী হলো মো. সাজিদুল ইসলাম মজুমদার ওরফে মাহি (১৯), পিতা মো. মাসুদুল ইসলাম মজুমদার, মাতা সুফিয়া বেগম। তার বাড়ি রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের দক্ষিণ ভাটরা গ্রামে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান মামলার এজাহারভুক্ত সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
