পটিয়ায় সামাজিক অনুষ্ঠানে এমপি এনামুল হকের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ সাক্ষাৎ

22 June 2026, 10:42:18

সেলিম চৌধুরী, পটিয়া প্রতিনিধিঃ

গত ১০ জুন গঠিত পটিয়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ১৯ জুন রাতে সামাজিক অনুষ্ঠান সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাক এর মেয়ে বিয়ে অনুষ্ঠানে চট্টগ্রাম ১২ পটিয়া আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনাম এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এসময় বিএনপি পটিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলম উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের নবগঠিত
কমিটির সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, কমিটির সহ-সভাপতি শফিউল আজম,অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন, দপ্তর সম্পাদক শাহজাহান চৌধুরী,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত, কার্যকরী সদস্য
এস এম একে জাহাঙ্গীর, আহমদ উল্লা, আবদুল্লাহ আল নোমান সহ প্রেসক্লাবের সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় এমপি আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, সামাজিক দায়বদ্ধতা, সমস্যা, সম্ভাবনা, উন্নয়নের চিএ তুলে ধরার মাধ্যমে সমাজের সকল অসংগতি দুর করতে সাংবাদিকদের অগ্রনী ভুমিকা রাখতে হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।