পরশুরামে সত্যনগর বাইতুল উলুম মাদরাসার পুরস্কার বিতরণী
পরশুরাম প্রতিনিধি:
পরশুরামের সত্যনগর বাইতুল উলুম মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ, পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ জুন) সকাল ৯ টায় মাদ্রাসার নতুন ভবনে মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সিনিয়র প্রশিক্ষক হাফেজ মাওলানা কারী আবদুল কাদের।
হাফেজ রশিদ ও মুফতি আবদুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সুবার বাজার হাফেজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা শরিফ, হাফেজ মাওলানা ইয়াসিন শরীফ, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আবদুল কাদের।
উপজেলার মির্জানগর ইউনিয়নে ভারত সীমান্তবর্তী সত্যনগর গ্রামে ২০১৭ সনে হাজী আবুল কাশেমের অর্থায়নে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। বালক ও বালিকা শাখায় পৃথক ক্যাম্পাসে শরয়ী’ পর্দায় পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। প্রতিবছর মাদ্রাসার শিক্ষার্থীরা হিফজুল কোরআনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ঈর্ষণীয় ফলাফল অর্জন করে থাকে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মাওলানা মুফতি ইয়াসিন মোহাম্মদ, মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন , বিদ্যুৎসাহী সদস্য গোলাম কিবরিয়া , উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ মাদ্রাসার অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও প্রথম সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
