শ্রীমঙ্গলে শ্রমিক ইউনিয়ন ২৪০৩ এর নির্বাচনে সভাপতি নুরু, সাধারণ সম্পাদক শাহজাহান বিজয়ী

15 June 2026, 1:59:48

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংকলরি, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক (রেজি: চট্র-২৪০৩)-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা গেছে, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ১ হাজার ২৫০ জন।

নির্বাচনে সভাপতি পদে মো. নুরু হোসেন ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের প্রার্থী ৩৯০ ভোট লাভ করেন।

সাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান মিয়া ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের মো. দুলাল মিয়া ২৪৯ ভোট পেয়েছেন।

নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন—

সহ-সভাপতি: মুহিত জামান (৪৪০ ভোট)
যুগ্ম সম্পাদক: কামাল মিয়া (৫৮১ ভোট)
সহ-সম্পাদক: ইকবাল হোসেন (৬৯৯ ভোট)
সাংগঠনিক সম্পাদক: আব্দুল কাইয়ুম (৪০৪ ভোট)
প্রচার সম্পাদক: শফিক মিয়া (৩৬০ ভোট)
দপ্তর সম্পাদক: মো. জামাল মিয়া (৩২৯ ভোট)
শ্রম কল্যাণ সম্পাদক: মো. নূর হোসেন (৬৮১ ভোট)
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আশুক মিয়া (৩৪৫ ভোট)
অর্থ সম্পাদক: মো. বাচ্চু মিয়া (৫১৮ ভোট)
কার্যকরী সভাপতি: মাইন উদ্দীন (৩৮৫ ভোট)
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—
১. আবুল কাশেম (৪১৪ ভোট)
২. দুলাল মিয়া (৩৭৬ ভোট)
৩. নূর হোসেন (৩৬৬ ভোট)

শ্রমিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচনের ফলাফল জানা গেছে। নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।