পুশইন করে ভারত মানবতাবিরোধী কাজ করছে: পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের আমীর রেজাউল করিম
আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্ররতিনিধি:
পুশইন করে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতাবিরোধী কাজ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম।
আজ (শুক্রবার, ১২ জুন) বিকেলে দলটির পঞ্চগড় জেলা কার্যালয়ে দোয়া অনুষ্ঠান শেষে তিনি এমন মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ‘তারা মানুষকে অমানুষিক নির্যাতনের পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বিজিবি ও সীমান্ত এলাকার মানুষের ভূমিকার জন্য আমরা ধন্যবাদ জানাই।’
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এটি বন্ধ করে আপনারা দুই দেশ বসতে পারেন। প্রয়োজনে জাতিসংঘেও আলোচনা হতে পারে। পুশইনের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হচ্ছে।’
‘পুশইন’ ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ-সমাবেশ
বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘বাজেট নিয়ে আমরা আগাম গোলটেবিল বৈঠক করেছিলাম। সেখানে আমরা বলেছি, যদি রক্ষক ভক্ষক হয়, তাহলে যত বড় বাজেটই হোক না কেন, কোনো লাভ হবে না। এখানে জবাবদিহিতা থাকতে হবে, পরিচ্ছন্নতা থাকতে হবে। কোন খাতে কীভাবে অর্থ ব্যয় হয়, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে।’
বাজেটের সুফল তৃণমূল পর্যন্ত যেন ভোগ করতে পারে সেই অনুরোধও জানান তিনি।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সভাপতি আব্দুল হাই, সহসভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহসহ শ্রমীক/যুব/ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
