পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী
সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে| গতকাল ১০ জুন (বুধবার) পটিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়| সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের স্বার্থ রক্ষায় পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন| নবগঠিত কমিটিতে ˆদৈনিক ইনকিলাবের পটিয়া উপজেলা সংবাদদাতা নুর হোসেন সভাপতি এবং ˆদৈনিক জনতা পটিয়া প্রতিনিধি সেলিম চৌধুরী সাধারণ সম্পাদক মনোনিত হয়েছে| এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক (প্রথম আলো), সহ-সভাপতি শফিউল আজম (দৈনিক আজাদী), যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুর রহমান বিনজু (অর্থনীতির পাতা), অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন (দৈনিক পূর্বকোণ), দপ্তর সম্পাদক মো: শাহজাহান চৌধুরী (ˆদৈনিক মানব জমিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুল হক পিপলু (সি প্লাস টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত (আমাদের সময়), কার্যকরী সদস্য হিসেবে মনোনিত হয়েছেন এস এম একে জাহাঙ্গীর (ভোরের কাগজ), আবদুল হাকিম রানা (কালবেলা ও চট্টগ্রাম মঞ্চ), আহমদ উল্লাহ (সমকাল), এস এম রহমান (নয়া দিগন্ত), কামরুল ইসলাম (সাঙ্গু), তাপস দে আকাশ (বিজয় টিভি), আবদুল্লাহ আল নোমান (সময়ের কাগজ)| সভায় নবমনোনিত সভাপতি নুর হোসেন বলেন, পটিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করবো| এক বছর এই কমিটির মেয়াদ শেষ হবে|
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
