ছাতকের গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক গুরুতর আহত
সেলিম মাহবুবঃ
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত এক অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় মাহবুব কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২১-০১৯৯) বিকল হয়ে সড়কের পাশে দাঁডানো ছিলো।
ট্রাকটিতে পর্যাপ্ত সতর্কতামূলক আলো বা সংকেত না থাকায় অন্ধকারে একটি সিএনজি চালিত অটোরিকশা পেছন থেকে এসে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সিএনজি চালক উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের বাসিন্দা জহরুল হক জানু গুরুতর আহত হন।
পরে স্থানীয় শ্রমিক ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
স্থানীয়রা মহাসড়কে বিকল যানবাহন দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।#
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
