রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি গঠন: সভাপতি ইব্রাহিম খলিল
মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি স্থানীয় একটি মিলনায়তনে সংগঠনের উপজেলা পর্যায়ের এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্বারি ইব্রাহিম খলিল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা ইসহাক বিন আবদুল আউয়াল।
সভায় বক্তারা বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দেশের যুবসমাজের নৈতিক, আদর্শিক ও মানবিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের মাধ্যমে রাজাপুরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে।
নবনির্বাচিত নেতারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা, সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের আগামীর পথচলায় সফলতা কামনা করেন। এছাড়া, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও মজবুত করতে সকল স্তরের নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
