বটিয়াঘাটা থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ মারুফ হোসেন

7 June 2026, 5:32:34

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

খুলনার বটিয়াঘাটা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মোঃ মারুফ হোসেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি থানার দায়িত্বভার গ্রহণ করেন।
জানা যায়, মোঃ মারুফ হোসেন এর আগে খুলনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি বটিয়াঘাটা থানার বিদায়ী ওসি খন্দকার হাফিজুর রহমান বদলিজনিত কারণে ডুমুরিয়া থানায় যোগদান করায় শূন্য পদে মোঃ মারুফ হোসেনকে পদায়ন করা হয়।
নবাগত ওসি মোঃ মারুফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দক্ষতা ও সুনামের পরিচয় দিয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বটিয়াঘাটা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
নবাগত ওসির যোগদানে বটিয়াঘাটা থানার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।