শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১

7 June 2026, 10:25:28

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল- (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল উপজেলার ভুনবি চৌমুহনা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) ভোর প্রায় ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চৌমুহনা এলাকায় দূরপাল্লার ময়মনসিংহ – সরিষাবাড়ি থেকে আগত উদার পরিবহন যাত্রীবাহী বাস ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সংঘর্ষের পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপভ্যানের চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক দুর্ঘটনায় মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন।
নিহত ব্যক্তির নাম লোকমান মিয়া (২৬)। তিনি পিকআপভ্যানের চালক ছিলেন বলে জানা গেছে।
এদিকে নিহত লোকমান মিয়ার মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ সন্ধ্যা ৬টায় স্থানীয় লালবাগ ঈদগাহ মাঠে জানাজার নামাজ সমাপন্ন হয়।

এলাকার মানুষের থেকে জানতে পাওয়া যায় নিহত ব্যাক্তির ১৮ মাসের একটি ছেলে, ঘরে স্রী ও বৃদ্ধ বাবা মা সহ তার বড় ১ টি ভাই
(২) টি ভোন বিয়ে দিয়ে স্বামীর সংসারেই আছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।