আগামী ০৭ জুন অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয় নিয়ে শীর্ষক ওয়েবিনার
দেওয়ান মাসুকুর রহমানঃ
‘বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ২০২৬’ উপলক্ষ্যে আগামী রবিবার (০৭ জুন ২০২৬) সকাল ১১টায় গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) “অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।
প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের জানান, “অতিরিক্ত চিনি, লবণ, ও ট্রান্স ফ্যাটযুক্ত অতি-প্রক্রিয়াজাত প্যাকেট খাবার হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, ক্যান্সার প্রভৃতি অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে। প্যাকেটজাত খাবারের সামনের অংশে সহজ, স্পষ্ট ও বাধ্যতামূলক সতর্কীকরণ ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) বাস্তবায়নের মাধ্যমে এসব রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এফওপিএলকে একটি কার্যকর ও সাশ্রয়ী জনস্বাস্থ্য উদ্যোগ হিসেবে সুপারিশ করেছে। ইতোমধ্যে বিশ্বের ৪৪টি দেশ এফওপিএল ব্যবস্থা চালু করেছে, যার মধ্যে ১০টি দেশে সতর্কীকরণভিত্তিক এফওপিএল বাধ্যতামূলক। বিদ্যমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে আলোচনা করতে আমাদের এই আয়োজন।
প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)-এর পোগ্রাম অফিসার শবনম মোস্তফা কর্তৃক স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানান, ওয়েবিনারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন—
অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব,
সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ;
অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী,
বিভাগীয় প্রধান, ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট;
মুহাম্মাদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, জিএইচএআই;
রিয়াজ আহমদ, সম্পাদক, ঢাকা ট্রিবিউন;
শামসুন্নাহার নাহিদ, চিফ নিউট্রিশনিস্ট, বারডেম জেনারেল হাসপাতাল এবং
এস এম নাজের হোসাইন, ভাইস প্রেসিডেন্ট, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এছাড়া এ ওয়েবিনারে ভার্চুয়ালী যুক্ত হবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)-এর কো-অর্ডিনেটর মাশিয়াত আবেদীন বলেন, ওয়েবিনারে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সাফল্যমন্ডিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি।
ওয়েবিনারের জুম লিংক:
https://us06web.zoom.us/j/86293881093?pwd=R2JsKgRuUueE8fDPu8bGPqqAQw9Udf.1
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
