ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেফতার

4 June 2026, 10:43:20

সেলিম মাহবুবঃ
ছাতকে পুলিশের অভিযানে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে সাড়ে ১০ হাজার টাকা মুল্যের ১০ বোতল বিদেশি মদ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল, যার মুল্য আনুমানিক ৮০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৪জুন) ভোরে ছাতক থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটক আসামী আলকাছ আলী (৪০) ও ইসলাম উদ্দিন (৪২) এর বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-০৮, জিআর নং-১৫৯/২০২৬ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।

অপরদিকে পুলিশের ওয়ারেন্ট তামিল অভিযানে জিআর- ২৮৮/২৫ (ছাতক) মামলার আসামি আরফাতুন লিলাই (৪৫) ও মো. হৃদয় মিয়া (২০)-কে গ্রেফতার করা হয়। অভিযানে জিআর-৩৮৩/২৫ (ছাতক) মামলার আসামি কুদ্দুছ আলীকে (৪০) আটক করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ##

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।