ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর আইচা ইউনিয়নে হাতে-কলমে প্রদর্শনী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ
আভাস দুর্বার প্রজেক্টের উদ্যোগে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর আইচা ইউনিয়নে ২০ ও ২১ মে ২০২৬ ইং (বুধবার ও বৃহস্পতিবার) দুই দিনব্যাপী হাতে-কলমে প্রদর্শনী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ১৮ জন কৃষক ও ১৮ জন যুবকসহ মোট ৩৬ জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন চর আইচা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ লোকমান হোসেন এবং চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আভাস দুর্বার প্রজেক্টের ম্যানেজার মোঃ রাবিউল আমিন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন আভাস দুর্বার প্রজেক্টের YEE Officer জামাল উদ্দিন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রদর্শনী প্লট স্থাপন ও ব্যবস্থাপনা, উন্নত কৃষি প্রযুক্তি, নিরাপদ ও টেকসই ফসল উৎপাদন, সঠিক সার ও কীটনাশক প্রয়োগ, রোগ-পোকামাকড় দমন, বীজ নির্বাচন এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। মাঠ পর্যায়ে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা বলেন, “আভাস এনজিওর এমন সুন্দর আয়োজন ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করেছি। এ প্রশিক্ষণ আমাদের ভবিষ্যতে উন্নত পদ্ধতিতে কৃষি কাজ করতে এবং অধিক ফলন উৎপাদনে সহায়তা করবে।”
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ লোকমান হোসেন কৃষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য আভাস দুর্বার প্রজেক্টকে ধন্যবাদ জানান। তারা বলেন, মাঠভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণ কৃষকদের বাস্তব জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
