নওগাঁ জেলার মান্দা উপজেলায় চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে উপজেলার ভারশো ইউনিয়নের কালিসফা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) ও মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর তত্ত্বাবধানে এসআই জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কালিসফা গ্রামের ভাসানু সরদার (৫২) এর বসতবাড়ির দক্ষিণমুখী শয়নঘরের বারান্দা থেকে একটি সিলভারের পাতিলে সংরক্ষিত প্রায় ২০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ভাসানু সরদার কালিসফা গ্রামের মৃত বোধন সরদারের ছেলে বলে জানা গেছে। উদ্ধারকৃত আলামত তালিকাভুক্ত করে জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
