নলডাঙ্গায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ

2 June 2026, 12:02:21

মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা :

নাটোরের নলডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১ জুন-২০২৬) সকালে নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নলডাঙ্গার মহিষমারি এলাকায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ধারে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান, যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম সবুজ প্রমূখ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।