কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার
এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার জুলাই শহিদ ইফতী আব্দুল্লাহ , মাহমুদুল হাসান জয়ের পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী ঈদ উপহার সামগ্রী শহিদ পরিবারগুলোর হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান,সেক্রেটারি মশিউর রহমান মহসিন, মাওঃ মেহেদী হাসান, ডাঃ ইকবাল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ আবু হানিফ, মাওঃ মাহফুজুর রহমান প্রমুখ।
এছাড়াও ভৈরব উপজেলার শহীদ কবীর হোসেন, মোঃ ইসমাইল, মোঃ রুবেল,মোঃ জুবায়েরের পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, ভৈরব উপজেলা আমীর মাওলানা মোঃ কবির হোসাইন, সাবেক আমীর জনাব মোঃ কামরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মাহবুব উল্লাহ মোছা, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মতিন, সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম ছিদ্দিক, সহকারী সেক্রেটারি প্রভাষক শাহ আলম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুল হক, পৌরসভা আমীর শাহজাহান সরকার, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আলহাজ্ব কাজী মাওঃ এম.এ.রউফ।
অধ্যাপক মোঃ রমজান আলী বলেন ‘বৈষম্যবিরোধী এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারের পাশে আমাদের দল প্রতিশ্রুতি অনুযায়ী সবসময় তাদের পরিবারের পাশে থাকবে এবং শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা কাজ করে যাবেন’।
উল্লেখ্য যে জামায়াতে ইসলামী জুলাই যোদ্ধাদের প্রতিটি শহীদ পরিবারকে ঈদ উপলক্ষে প্রতিবছর ঈদ উপহার সামগ্রীর পাশাপাশি নগদ অর্থও প্রদান করে থাকেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
