বাগেরহাটের কচুয়ায় ব্র্যাক সিডের ‘যুবরাজ’ ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত
প্রিন্স হালদার (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড ‘যুবরাজ’ ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৪.০৫.২০২৬ (রবিবার) বিকাল ০৫:০০ টায় কৃষক মোহাম্মদ এনামুল শেখের ভুট্টা ক্ষেতে আয়োজিত এ মাঠ দিবসে স্থানীয় ভুট্টা চাষীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের টেরিটোরি সেলস অফিসার বিপ্লব কুমার মন্ডল এবং ব্র্যান্ড প্রোমোটার প্রিন্স হালদার। এছাড়াও এলাকার প্রায় ৫০ জন ভুট্টা চাষী মাঠ দিবসে অংশগ্রহণ করেন।
মাঠ পরিদর্শন শেষে কৃষকেরা ‘যুবরাজ’ ভুট্টার ফলনে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, ভুট্টার মোচা আকারে বড়, দানাগুলো পরিপুষ্ট ও সোনালী রঙের হওয়ায় ফলন অত্যন্ত ভালো হয়েছে। অনেক কৃষক এটিকে “বাম্পার ফলন” হিসেবে উল্লেখ করেন।
মাঠ দিবসে বক্তারা আধুনিক ও উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, উচ্চ ফলনশীল ও মানসম্মত বীজ ব্যবহারের ফলে কৃষকের উৎপাদন খরচ কমে এবং লাভ বৃদ্ধি পায়।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকেরা আগামী মৌসুমে ‘যুবরাজ’ ভুট্টা চাষে আগ্রহ প্রকাশ করেন এবং ব্র্যাক সিডের এ ধরনের কৃষকবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
