গোবিন্দগঞ্জে মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন

24 May 2026, 11:24:26

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারদহ গ্রামে মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গত ২১ মে ২০২৬ ইং তারিখে বেলা ১২টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, নুরুল ইসলাম আকন্দ তার আপন ফুফাতো ভাই রফিকুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তারা জানান, গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত জিআর নং ১৭৪/২০২৬ মামলায় প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যমূলকভাবে নিরীহ ও অসহায় আত্মীয়দের ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। মূলত জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তারা।

এ সময় তারা আরও উল্লেখ করেন, রফিকুল ইসলাম ইতিমধ্যে উক্ত মামলার এক নম্বর সাক্ষী আবু হায়দার মোহাম্মদ আলী আকন্দের বিরুদ্ধে অবৈধভাবে ইনডেক্স ব্যবহার ও বয়স গোপন করে চাকরি গ্রহণের অভিযোগ জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করেছেন। এ বিষয়ে তদন্তের জন্য বিভিন্ন দপ্তর থেকে নোটিশ জারি হয়েছে বলেও তারা দাবি করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মাদারদহ ও পুনতাইড় এলাকার সর্বস্তরের জনগণ এ বিষয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।