হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন বন্ধ থাকরে দুই দেশের আমদানি রপ্তানি বানিজ্য
কৌশিক চৌধুরী হিলি ( দিনাজপুর) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকরে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।
তিনি জানান, ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত মোট ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুন (সোমবার) থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।
হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সরকারি ছুটি ছাড়া কাস্টমস অফিস খোলা থাকবে। এ সময় ব্যবসায়ীরা পণ্যের শুল্কায়ন ও পরীক্ষণ করতে পারবেন।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনর্চাাজ আরিফুল ইসলাম জানান, ঈদে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
