ঈদের হাসি পৌঁছে দিতে পরশুরাম সরকারের খাদ্য সহায়তা, উপকৃত ৩০৮১ পরিবার

24 May 2026, 8:03:57

সবীর আহমেদ ফোরকান,পরশুরাম প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে পরশুরাম পৌরসভা ৯টি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় ৩০.৮১মেঃ টন হাজার ৩০৮১ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরশুরাম পৌরসভার প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত উপকারভোগীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে সরকারের এ সহায়তা গ্রহণ করেন।
চাল বিতরণ উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক এসএম শাফায়েত আখতার নূর, । এ সময় তিনি বলেন, ঈদ-উল-আজহাৃ উপলক্ষে সরকারের পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পান। তিনি সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে খাদ্য সহায়তা বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আলিম ট্যাগ অফিসারবৃন্দ, পৌর সভার কমকতা হিসাব রক্ষক এবিএম আহছান উল্লাহ, কর্ম নির্ধারক হেলাল উদ্দিন মজুমদার ও সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যরা। বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা সার্বিক দায়িত্ব পালন করেন।
পৌর জানা যায়, ঈদকে সামনে রেখে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভিজিএফের এ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নিয়মতান্ত্রিক উপায়ে চাল বিতরণ করা হয়।
চাল নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ঈদ উপলক্ষে সরকারের দেওয়া এ সহায়তা তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, ভিজিএফ কর্মসূচির মূল লক্ষ্য হলো উৎসবকালীন সময়ে অসচ্ছল ও হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ঈদের আনন্দে অংশীদার করা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় উপকারভোগীদের মধ্যেও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।