টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শক্তিশালী নিবন্ধন ব্যবস্থা নিয়ে ওয়েবিনার ২৩ মে
দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধিঃ
প্রজ্ঞা’র (প্রগতির জন্য জ্ঞান) পক্ষ থেকে শুভেচ্ছা। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আগামী ২৩ মে ২০২৬, শনিবার সকাল ১১টায় “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শক্তিশালী নিবন্ধন ব্যবস্থা: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।
প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত জরুরি। তবে আইনগত ও বাস্তবায়ন দূর্বলতার কারণে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার এখনো বৈশ্বিক ও আঞ্চলিক গড়ের তুলনায় অনেক নীচে। বিদ্যমান পরিস্থিতি ও করণীয় বিষযে আলোচনা করতে আমাদের এই আয়োজন।
প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)-এর কো-অর্ডিনেটর মাশিয়াত আবেদিন জানান, ওয়েবিনারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মো. নজরুল ইসলাম, কান্ট্রি কো-অর্ডিনেটর, ভাইটাল স্ট্র্যাটেজিস; মুহাম্মাদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই); পার্থ শঙ্কর সাহা, সহকারী বার্তা সম্পাদক, প্রথম আলো; এবং এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা।
ভার্চুয়ালী আরও যুক্ত হবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন,
মাশিয়াত আবেদিন আরও জানান, ওয়েবিনারে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সাফল্যমন্ডিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
