টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গিবাড়ী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম.এ আউয়াল, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মোরতেজা এহসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, অস্থায়ী পশুর হাট, অবৈধ ড্রেজার কার্যক্রম ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ছাড়া প্রশাসনের একার পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন বলেও মত প্রকাশ করেন বক্তারা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
