ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুর প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর সোমবার ২০২৫।
সোমবার বিকেল ৪টায় ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এম.টি. আক্তার টুটুল এবং ফরিদপুর শহর বিএনপির সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী খান লাবলু।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
