নেত্রকোনায় টিউমারে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

31 August 2025, 11:56:19

কলমাকান্দা উপজেলা প্রতিনিধিঃ ৩১ আগস্ট রবিবার ২০২৫।

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের বেখরীকান্দা শুনই গ্রামের সাত বছরের শিশু মুকাব্বির হোসেন রানা জন্ম থেকেই মাথার টিউমারে ভুগছে। দীর্ঘদিন অর্থাভাবে তার চিকিৎসা সম্ভব হয়নি। অবশেষে শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

মুকাব্বিরের বাবা আ. হান্নান ও মা নাছিমা আক্তার জানান, দীর্ঘদিন চিকিৎসার খরচ বহন করতে না পারায় তারা চরম অসহায় অবস্থায় ছিলেন। এবার মঙ্গলবার রাতে শিশুটিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হবে। রুম নম্বর ৪০১-এ তার চিকিৎসা চলবে নিউরোসার্জন ডা. সাইফ উদ্দিনের তত্ত্বাবধানে।

শিশুটির পরিবার জানিয়েছে, এই উদ্যোগে তারা নতুন করে আশার আলো দেখছেন। এলাকাবাসীও বিষয়টিকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন। তারা বিশ্বাস করছেন, বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে মুকাব্বির দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

এদিকে কলমাকান্দা উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক মো. হেলাল উদ্দিন তালুকদার ও পোগলা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন তালুকদার রুকন ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।