ভারতসহ বিভিন্ন দেশে মুসলিম নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে বাউফলে মানববন্ধন

15 May 2026, 11:41:45

মোঃ ইমরান হোসাইন বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইমাম পরিষদ, বাউফল উপজেলা শাখা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা আইয়ুব বিন মুসা, মাওলানা আনিসুর রহমানসহ বাউফল উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ। এছাড়াও অংশগ্রহণ করেন খেলাফত মজলিস এর বিভিন্ন নেতাকর্মী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর বাউফল উপজেলা শাখার দায়িত্বশীল ও কর্মীরা।
বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর চলমান নির্যাতন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মুসলিম উম্মাহ গভীরভাবে উদ্বিগ্ন। তারা অবিলম্বে এসব নির্যাতন বন্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা কামনা করেন।
মানববন্ধন শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা এবং নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।