কয়রার রাস্তা সংস্কার কাজ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড
ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার রাস্তা সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২
গত ১২ মে ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় “কয়রার রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে লিখিত প্রতিবাদে কর্তৃপক্ষ জানায়, উক্ত প্রকল্পটি মেসার্স আমিন এন্ড কোং-এর মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে।
প্রতিবাদপত্রে আরও বলা হয়, চলমান কাজটি যথাযথ গুণগত মান বজায় রেখে বাস্তবায়িত হচ্ছে এবং এখানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিয়মবহির্ভূত কার্যক্রম হয়নি। কিছু স্বার্থান্বেষী মহল ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে দাবি করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২ এর পক্ষ থেকে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিবাদকারী মো: লিয়াকত আলী জানান, প্রকল্পটি সম্পূর্ণ নিয়ম মেনে ও কারিগরি স্পেসিফিকেশন অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি সংশ্লিষ্ট সকলকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রতিবাদকারী
মো: লিয়াকত আলী
উপসহকারী প্রকৌশলী
সাতক্ষীরা সদর পানি উন্নয়ন শাখা-৩
সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২, বাপাউবো, সাতক্ষীরা
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
