সুন্দরগঞ্জে দহবন্দ ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
খায়রুল আলম নয়ন,( বিশেষ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (১২ মে) সকালে দহবন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৩ হাজার ৭৯১টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল আলম রেজা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. খায়রুজামান মিয়া, কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো: মোখলেছুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্য কর্মকর্তারা।
দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল আলম রেজা বলেন, ‘আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় পরিবারের জন্য অনেক সহায়ক হবে। আমরা স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র মানুষের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
