ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাবের ৩ জনকে কান ধরে উঠ বস

11 May 2026, 11:16:13

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া পূর্ব পাড়ায় র‌্যাবের তিনজনকে পিটিয়ে আহত করে কান ধরে উঠবস করায় গ্রামবাসী। র‌্যাব ৯ এর পরিচয় দানকারি র‌্যাব সদস্যরা হলেন হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি), কনস্টবল মো: কাজল মিয়া (পুলিশ) ও কনস্টবল মো: আব্দুল মালেক (পুলিশ) বলে জানা গেছে। তারা বর্তমানে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, (অজ্ঞাত ও ভিডিওতে চেহারা দেখা যায়নি।) একজন লোক র‌্যাবের উল্লিখিত তিন জন সদস্যকে মারমুখি অবস্থায় কানে ধরে শপথ করাচ্ছেন আর কোনো দিন যেনো খাগাতোয়া গ্রামে না আসে। এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ভয়ের উদ্রেক হয়েছে। এ ঘটনার পর পুরুষ শূ্ণ্য গ্রামে আতংকিত নারী ও শিশুরা।

স্থানিয় মেম্বার ও চেয়ারম্যানদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাদের মুঠোফোনটি বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের প.প. ডা. হাবিবুর রহমান জানান, আহতরা হাসপাতালে এলে উনাদেরকে আমরা র‌্যাব ৯ এর পরিচয়ে চিকিৎসা সেবা দেই। বর্তমানে উনারা আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, খাগাতোয়া গ্রামের ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।