রাউজান পশ্চিম গুজরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবার নিঃস্ব

7 May 2026, 11:44:54

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) :

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ৯ নং ওয়ার্ডের বাসুদেব বিশ্বাস বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

জানা যায়,গত ৬ মে বুধবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসেন। আগুনের ভয়াবহতায় ঘরের ভেতর থাকা কোনো মূল্যবান জিনিসপত্র বের করতে পারেননি তারা।
ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন, স্টিলের আলমিরা, জমিজমার গুরুত্বপূর্ণ দলিল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, শিক্ষার্থীদের বইপত্র, শিশুদের সাইকেল এবং বিভিন্ন দামী মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কয়েকটি পরিবারের বসতঘর ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন স্বপন বিশ্বাস, পরিমল বিশ্বাস, রূপন বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, বিজয় বিশ্বাস ও স্বপন বিশ্বাস (১)।
বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা সরকারের সুদৃষ্টি এবং সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ :
ছোটন বিশ্বাস
মোবাইল : ০১৮৮০৬৮৬৮৩৫
মানবিক সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। কারণ—“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।